অর্থ আয়ে গুগল অ্যাডসেন্স


Business Ideas: Google AdSenseবিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। নিজ সাইটের পাশাপাশি অন্যান্য অ্যাফিলিয়েট সাইটে বিজ্ঞাপন প্রকাশের পদ্ধতি নিয়ে ২০০৩ সালে চালু হয় ‘গুগল অ্যাডসেন্স’। এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন দেখানো যায় এবং এ থেকে আয়ও করা যায়। এর ফলে গুগল পরিচালিত এ ওয়েব অ্যাপ্লিকেশনটি থেকে ব্যবহারকারী তাঁর ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপন প্রদর্শন করেও আয় করতে পারেন। যেকোনো ওয়েবসাইটের স্বত্বাধিকারী কিছু শর্তসাপেক্ষে তাঁর ওয়েবসাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন।


প্রতিদিনের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে অনেকেই ওয়েবসাইটের ওপরে, ডানে, বামে কিংবা নিচে ads by Google নামে যা দেখতে পান সেটিই মূলত গুগল অ্যাডসেন্স। যে ওয়েবসাইটে এ বিজ্ঞাপন প্রদর্শিত হয়, সে ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করলে ওয়েবসাইটের স্বত্বাধিকারীর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আয়কৃত অর্থ জমা হয়। শুধু ক্লিকই নয়, ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর হলেও আয় করা যায়। মূলত সারা বিশ্বে ব্লগিং করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করেন এমন অনেকেই আছেন। এ তালিকায় বাংলাদেশেরও অনেক ব্লগার আছেন। তবে শুধু ব্লগই নয়, অনেক ধরনের ওয়েবসাইটেই গুগল অ্যাডসেন্স ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট (যেমন: বিবিসি, টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া), ই-কমার্স সাইট (যেমন: বিক্রয় ডটকম, ওএলএক্স ডট কম ডট বিডি), জবসসাইট, বিজনেস আইডিয়া (যেমন: Small Business Ideas) ইত্যাদি। গুগল অ্যাডসেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে (www.google.com/adsense) ঠিকানায়।